Saturday, April 11, 2015

স্মার্টফোনের বহনযোগ্য চার্জার

স্মার্টফোনের চার্জ নিয়ে বিপদে আছেন প্রায় সব ব্যবহারকারী। অন করার দু তিন ঘন্টার মধ্যেই লাপাত্তা হয়ে যাচ্ছে চার্জ। কোথাও বের হওয়ার পরেই মোবাইল ব্যাটারি লো হওয়ারও সিগন্যাল কানে আসছে বারবার।  এ ধরনের পরিস্থিতি থেকে চাইলেই নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন। শুধু প্রয়োজন আপনার একটা উদ্যোগের। বাজারে এখন পাওয়া যায় পাওয়ার ব্যাংক বা বহনযোগ্য চার্জার। একটি পাওয়ার ব্যাংক কিনে নিলেও এটি আপনাকে চার্জ ফুরিয়ে বিপদে পড়ার পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখবে।  
সম্প্রতি এডেটার পিটি-১০০ নামের নতুন একটি পাওয়ার ব্যাংক বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। দুটি ইউএসবি পোর্ট সুবিধার এ বহনযোগ্য চার্জারে একই সঙ্গে স্মার্টফোন ও ট্যাব চার্জ দেওয়ার যাবে।  ২৮৫ গ্রাম ওজনের এ চার্জারটি ব্যাগে কিংবা পকেটে করে যে কোন স্থানে অনায়াসে বহন করতে পারবেন। এলইডি লাইট থাকা এ চার্জারটির কিনতে খরচ করতে হবে মাত্র ১ হাজার ৬০০ টাকা।

No comments:

Post a Comment