Saturday, April 11, 2015

ফেসবুক মেসেঞ্জার এখন ডেস্কটপেও

ফেসবুক মেসেঞ্জার ব্যাবহার করার জন্য আর ফেসবুক ডট কমে ঢুকতে হবে না। এখন থেকে মেসেঞ্জার ডট কমে ঢুকলেই আপনি ফেসুবকের স্মার্টফোন অ্যাপ্লিকেশন মেসেঞ্জারের সেবা উপভোগ করতে পারবেন। চলতি সপ্তাহেই ফেসবুক তাদের নতুন এই সেবাটা উন্মুক্ত করেছে।
ডেস্কটপ বা ল্যাপটপের ব্রাউজার থেকে মেসেঞ্জার ডট কমে ঢুকলেই সেবাটি পেয়ে যাবেন আপনি। এরপর লগ ইন করে ফেসবুকের বন্ধুদের সাথে করতে পারবেন তথ্যের অবাধ আদান প্রদান। একই সাথে উন্নত ভয়েস কোয়ালিটি সম্পন্ন কলও করতে পারবেন।
মেসেজের মাধ্যমে টেক্সট, ভিডিও, ভয়েস ও ছবি পাঠানোর সুবিধাও পাবেন আপনি। সব মিলিয়ে আপনার স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপে যা পান, তার সবই পেয়ে যাবেন মেসেঞ্জার ডট কমেও। মেসেঞ্জারে যেতে ক্লিক করুন।

No comments:

Post a Comment