ব্যবহারকারীকে সর্বোচ্চ
সেবা দেয়াটাই যেন গুগলের ধর্ম। তাই তারা প্রতিদিনই বাড়িয়ে চলেছে নিজেদের
সেবার পরিধি। এবার 'আর্ক ওয়েলডার’ নামে নতুন এক টুলসের খবর জানালো তারা।
যা মূলত র্যাপার হিসেবে কাজ করবে। এর দ্বারা এখন থেকে উইন্ডোজ, ম্যাক এবং
লিনাক্সের মত অপারেটিং সিস্টেমেও অ্যানড্রয়েড অ্যাপস চালানো যাবে অনায়াসে।
২০১৪ সালে গুগল প্রথম 'আর্ক ওয়েলডার' তৈরি করেছিল। যদিও শুরুতে
এটি শুধু গুগলের ডিভাইসগুলো চালানোর জন্যই বানানো হয়েছিল। এখন আর সেই
সীমাবদ্ধতার মধ্যে থাকছে না আর্ক ওয়েলডার। সব অপারেটিং সিস্টেমের জন্যই এখন
একে উন্মুক্ত করে দেয়া হচ্ছে। গুগলের এই টুলটি যে কোনো অপারেটিং সিস্টেমে
চলা কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপস চলতে সহায়তা করবে।
সংবাদ
মাধ্যমকে গুগল জানিয়েছে, 'আর্ক ওয়েলডার' নামের এই টুলসটি ডেভেলপারদের
সবচেয়ে বেশি উপকারে আসবে। কম্পিউটারে অ্যানড্রয়েড সিস্টেমকে যে কোন
অপারেটিং সিস্টেমের চাহিদা অনুপাতে পরিবর্তন করে দেয়ার ক্ষমতা রাখবে এটি।
ফলে ব্যবহারকারীরা অনায়াসেই গুগলের এই সেবা থেকে সুবিধা ভোগ করতে পারবেন।
No comments:
Post a Comment