Wednesday, May 13, 2015

বাংলাদেশি সার্চ ইঞ্জিনের যাত্রা শুরু


যাত্রা শুরু করেছে বাংলাদেশি সার্চ ইঞ্জিন খোঁজ। মো. ফরহাদুল আলম (১৯) নামের এক যুবক এটির আবিষ্কারক।  দেশের ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখেই এতে যুক্ত করা হয়েছে নানা ধরনের সুবিধা।



অ্যালেক্সা র‌্যাঙ্কিংয়ে চীনের এক নম্বরে আছে তাদের দেশের সার্চ ইঞ্জিন ‘বাইদু’। সেখানে গুগলের অবস্থান ২২ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় অবস্থানে গুগল ও ফেসবুক। র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলের চেষ্টায় কুমিল্লার যুবক ফরহাদুল তৈরি করেছেন বাংলা সার্চ ইঞ্জিন খোঁজ (www.khoz.info)।



‘খোঁজ’-এ সার্চ করা যায় বাংলা ও ইংরেজি উভয় ভাষায়। এতে পাওয়া যাবে সন্তুষ্টিপূর্ণ সার্চ রেজাল্ট এবং খোঁজা যাবে ছবি বা ইমেজ, ভিডিও, গান. খবর, প্রযুক্তিবিষয়ক নিবন্ধ, শিক্ষামূলক তথ্য, উইকিপিডিয়ার তথ্য, বিভিন্ন অ্যাপস, চাকরির খবর, ব্লগের নিবন্ধ, ই-বুক, নথিপত্র, কেনাকাটা সংক্রান্ত তথ্য। এ ছাড়া ‘খোঁজ’এ থাকছে প্রয়োজনীয় বিভিন্ন সাইটের লিংক।



বাংলা সার্চ ইঞ্জিন ‘খোঁজ’-এর  প্রধান বৈশিষ্ট্য হলো ক্যাটাগরি ভিত্তিক সার্চ রেজাল্ট সুবিধা। একজন বাংলাদেশি অনলাইন ব্যবহারকারীর সব চাহিদাকে ভিত্তি করেই এটি সাজানো হয়েছে এর সার্চ ক্যাটাগরি। ফলে একজন ব্যবহারকারী কাঙ্ক্ষিত তথ্যটি সবচেয়ে কম সময়ে খুঁজে পাবে।



‘খোঁজ’-এর উদ্ভাবক ফরহাদুল আলম জানান,  চার বছর ধরে তিনি অনলাইনে ও ব্লগে কাজ করছেন।  দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল একটি কার্যকরী বাংলা সার্চ ইঞ্জিন। এই স্বপ্ন থেকেই তিনি গুগলের সহায়তায় ও এর আদলে ‘খোঁজ’ সার্চ ইঞ্জিনটি তৈরি করেন।



 ফরহাদ বলেন, দেশের প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীই গুগল, ইয়াহু, বিংয়ের মতো আন্তর্জাতিক সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীল। হাতে গোনা দু-একটি বাংলা সার্চ ইঞ্জিন আছে। কিন্তু এসব সার্চ ইঞ্জিনের ক্ষমতা বেশ কম। গুগল এগুলোর চেয়ে হাজার গুণ শক্তিশালী।



ফরহাদুলের মতে, বাংলাদেশের সার্চ ইঞ্জিনগুলোর এ অবস্থার জন্য আমরাই দায়ী। প্রতিটি প্রতিষ্ঠান তাদের পণ্য বা সার্ভিসের উন্নতি সাধন করে তাদের গ্রাহকের চাহিদা ও মতামতের ওপর। গুগলের ব্যবহারকারী যতই বৃদ্ধি পায়, গুগল তার সুবিধাগুলোও আরো বাড়ানোর চেষ্টা করে।

ড্রাইভারদের বেশি উপার্জনের জন্যে অ্যাপ


স্মার্টফোনের যুগে এখন মানুষের প্রতিটি কাজেই নতুন গতি এসেছে। এখন স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রতিটি কাজই দ্রুত, সহজ উপায়ে ও নির্ভুলভাবে করা যায়। এবার গাড়ি চালকদের জন্যে নতুন এক ধরনের অ্যাপ আনা হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘শেরপাশেয়ার’।

এই অ্যাপের মাধ্যমে ড্রাইভাররা তাদের দৈনিক আয়, ভাড়ার সংখ্যা, কাজের ঘণ্টা, অন্যান্য ব্যয় গণনা ও পথ পরিমাপ করতে পারবে। শুধু তাই নয়, ড্রাইভাররা গাড়িতে কতটুকু তেল কিনল, গাড়ির অন্যান্য ক্ষেত্রে কী পরিমাণ ব্যয় করলো এসব কিছু সহজেই হিসেব করতে পারবে।

একজন ড্রাইভারের এসব হিসেব থাকলে সে নিজেই বুঝতে পারবে তার কী পরিমাণ আয় করতে হবে, কোন খাতে ব্যয় বেশি হচ্ছে, কীভাবে ভাড়ার সংখ্যা বাড়ানো যায়।


স্মার্টফোন নিরাপদ রাখতে পরামর্শ


এখনকার যুগে কারও হাতে স্মার্টফোন দেখলে তাতে অবাক হওয়ার কিছু নেই। এটি একেবারেই স্বাভাবিক একটি ব্যাপার। তবে শুধু স্মার্টফোন থাকলেই হবে না। এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। তথা এটি ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। তা নাহলে আপনি যেকোনও সমস্যায় পড়ে যেতে পারেন।


আপনার ফোন যদি খুবই গোপনীয় হয়ে থাকে তাহলে তাতে সিকিউরিটি পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে রাখুন। এছাড়া কিছু ফাইল লক অ্যাপ ডাউনলোড করে নিন।



এছাড়া মাঝে মাঝে আপনার ফোনের সফটওয়্যারগুলো আপডেট করুন। কিন্তু বিশ্বাসযোগ্য নয় এমন জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন।



তাছাড়া পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন। এটি খুবই ভয়ানক। আর যখন ওয়াইফাই ও ব্লুটুথ ব্যবহার করবেন না তখন এটি বন্ধ রাখুন।