Saturday, April 11, 2015

চমক নিয়ে আসছে নতুন ম্যাকবুক

অ্যাপলের সম্ভারে যোগ হচ্ছে নতুন নতুন সব পণ্য। সর্বশেষ নতুন ম্যাকবুক আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই বাজারে আসবে অ্যাপল ভক্তদের বহুল কাঙ্খিত ম্যাকবুক। আগের ম্যাকবুকের তুলনায় বেশি দ্রুতগতির হবে ম্যাকবুকের নতুন সংস্করণ। তবে অ্যাপল সবচেয়ে বড় চমক রাখছে ডিজাইনে। নতুন ম্যাকবুক ক্রেতাদের চোখ ধাঁধিয়ে দিবেই বলে মনে হচ্ছে।
১২ ইঞ্চির রেটিনা ডিসপ্লের ম্যাকবুকের পূরত্ব হবে মাত্র ১৩.১এমএম। ওজন হবে এক কেজিরও কম। অ্যাপল ইতোমধ্যেই দাবি করে বসেছে, এটিই পৃথিবীর সবচেয়ে সুন্দর ও কার্যকর নোটবুক হতে যাচ্ছে। এমনকি নতুন ম্যাকবুককে নোটবুকের ভবিষ্যতই দাবি করে বসেছে তারা।
বাজারে আসার পরই তিনটি রঙে পাওয়া যাবে ম্যাকবুকের নতুন সংস্করণ, স্পেস গ্রে, গোল্ড ও সিলভার। এতোদিন পর্যন্ত ম্যাকবুকের সবচেয়ে জনপ্রিয় রঙ ছিলো সিলভার। নতুন ম্যাকবুকে ফুল-সাইজ কিবোর্ড যোগ করেছে অ্যাপল। এ জন্য কিবোর্ডের প্রতিটি বাটন নতুন করে ডিজাইন করতে হয়েছে। নতুন ডিজাইন ও সুবিধা আনা হয়েছে টাচপ্যাডেও।
অ্যাপল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দ্রুতই বাজারে আসবে নতুন ম্যাকবুক। কিন্তু কোনো সু নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করেনি তারা। নতুন ম্যাকবুকের দাম শুরু হবে ১২৯৯ ডলার থেকে।

No comments:

Post a Comment