Friday, February 6, 2015

অ্যান্ড্রয়েড অ্যাপ বানাচ্ছে অ্যাপল!



অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করছে অ্যাপল
প্রথমবারের মতো কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে যাচ্ছে গুগলের প্রতিদ্বন্দ্বী অ্যাপল। অ্যাপলের তৈরি এই অ্যাপটি হবে স্ট্রিমিং মিউজিক সেবার অ্যাপ যা স্পটিফাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইট টু ফাইভ ম্যাকের বিশ্লেষক মার্ক গুরম্যান এ তথ্য জানিয়েছেন।

গুরম্যান দাবি করেছেন, অ্যাপল তাদের সম্প্রতি অধিগ্রহণ করা বিটস মিউজিকের জন্য এই অ্যাপটি ব্যবহার করবে। কিন্তু প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী কোনো অ্যাপ স্টোরের জন্য অ্যাপলের নকশা করা প্রথম অ্যাপ হবে এটি। ইতিমধ্যে অ্যাপলের প্রকৌশলীরা এই অ্যাপ তৈরিতে কাজ শুরু করে দিয়েছেন।
এর আগে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছিলেন, যদি দরকার পড়ে তবে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রয়েডের জন্যও অ্যাপ তৈরি করতে তাদের কোনো সমস্যা নেই। এ বিষয়ে কোনো নাক-উঁচু স্বভাব অ্যাপলের নেই।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ৮৫ শতাংশ স্মার্টফোনের বাজার যখন গুগলের অ্যান্ড্রয়েডের দখলে তখন স্ট্রিমিং মিউজিক সেবাকে জনপ্রিয় করতে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করাটা অ্যাপলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।

No comments:

Post a Comment