বিশ্বের সবচেয়ে বেশি রেজ্যুলেশনের
এসডিএস ক্যামেরার পরিচয় ঘটালো ক্যানন। এই বিখ্যাত ক্যামেরা নির্মাতা
প্রতিষ্ঠানটি ইওএস ৩৫ মিলিমিটার ফরম্যাট ক্যামেরা এনেছে যা ৫০.৬
মেগাপিক্সেলের ফুল-ফ্রেম সেন্সর।
ক্যানন বলছে, সিএমওএস ইমেজ সেন্সর এর মাধ্যমে প্রথমবারের মতো এই ক্যামেরাটি প্রস্তুত করা হয়েছে। এর আরেকটি সংস্করণ ইওএস ৫ডিএসআর।
মিডিয়াম ফরম্যাট ক্যামেরার মধ্যে এটি শুধু দারুণ ছবিই দেয় না, বরং একই শ্রেণির অন্যান্য ক্যামেরাকে নিঃসন্দেহে টেক্কা দিয়েছে।
ক্যানন ইউএসএ ইনক. এর প্রেসিডেন্ট ইয়োচি ইশিজুকা জানান, আমরা সব সময়
সেরা ছবিটি তুলতে চাই। আধুনিক ফটোগ্রাফি অনেকে স্পর্শকাতর হয়েছে। মানুষ এখন
প্রচুর ছবি তোলেন। এ দায়িত্ব ক্যামেরার ওপরই বর্তায়। নতুন এই ক্যামেরাটি
ফটোগ্রাফারদের ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেবে।
দুটো ক্যামেরাতেই ৬১ পয়েন্ট অটো ফোকাস সন্নিবেশিত রয়েছে। দুটো ক্যামেরাই
প্রতি সেকেন্ডে ৫টি ফ্রেম ধারণ করতে সক্ষম। পাশাপাশি প্রতিটি ছবি তোলার পর
মেমোরি কার্ডে সেভ হতে খুব অল্প সময় নেবে।
পোট্রেট, ল্যান্ডস্কেপ ক্লোজ-আপ এবং স্থাপত্যশৈলীর ছবিগুলো মনের মতো করে
তুলতে রয়েছে বড় মাপের সেন্সর। এত বড় সেন্সরে ছবি তুলতে ক্যামেরা সামান্য
নড়ে গেলে ছবিতে প্রভাব পড়ে। তাই ক্যামেরায় রয়েছে রিইনফোর্সড চেসিস।
এই ক্যামেরায় আরো জুড়ে দেওয়া হয়েছে মিরর ভাইব্রেশন কন্ট্রোল সিস্টেম।
শাটাল রিলিজ বাটনে চাপ দিয়েই ইওএস ৫ডিএস এবং ৫ডিএসআর-কে ছবি তোলার জন্যে
প্রস্তুত পাওয়া যাবে। এই ফিচারটি আবার ইচ্ছেমতো বদলে ফেলা যাবে। মিরর লক
এবং শাটার রিলিজের মধ্যে ১/৮ থেকে ২ সেকেন্ড সময় বেঁধে দেওয়া যাবে।
ক্যাননের সর্বসাম্প্রতিক এই ক্যামেরা দুটোর দামও খুব বেশি নয় বলে দাবি
করেছে প্রতিষ্ঠানটি। ইওএস ৫ডিএস এর দাম পড়বে ৩,৬৯৯ মার্কিন ডলার এবং
৫ডিএসআর এর দাম পড়বে ৩,৮৯৯ ডলার। এ বছরের জুন থেকেই বাজারে পাওয়া যাবে
ক্যামেরা দুটি। সূত্র : হিন্দুস্তান টাইমস

No comments:
Post a Comment