Tuesday, February 10, 2015

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনগুলো


1.battery lenovo-v_xlarge
স্মার্টফোন যখন এর রেজ্যুলেশন আর প্রসেসরকে শক্তিশালী করার প্রতিযোগিতায়, তখন সব ফোন ক্ষমতাবান ব্যাটারি দিতে পারছে না বলে অভিযোগ রয়েছে। এখানে জেনে নিন, শক্তিশালী ব্যাটারির ১০টি স্মার্টফোনের তালিকা (ভারতীয় বাজারে এদের দাম দেওয়া হলো)।
2.battery philip_xenium_w6610 ১. ফিলিপস ডব্লিউ৬৬১০ : গত বছরের মাঝামাঝি এটি বাজারে এসেছে। যাবতীয় স্মার্টফোনের মধ্যে এর ব্যাটারি সবচেয়ে শক্তিশালী, ৫,৩০০ এমএএইচ। এ ছাড়া ৫ ইঞ্চি পর্দা, ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর এবং ১ জিবি র‌্যাম দিয়ে ১০ হাজার রুপির কম দাম নিয়ে স্মার্টফোনটি মান বেশ ভালো।
3.battery gionee_marathon_m3
২. জিওনি ম্যারাথন এম৩ : ভারতীয় মুদ্রায় দাম পড়বে প্রায় ১২ হাজার রুপি। এর ব্যাটারি ৫,০০০ এমএএইচ। রয়েছে ৫ ইঞ্চি এইচডি পর্দা, অ্যান্ড্রয়েড কিনক্যাট ৪.৪ আর ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
৩. জিওনি ম্যারাথন এম২ : ৫ ইঞ্চি পর্দা, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১ জিবি র‌্যামের এই মোবাইলে রয়েছে ৪,২০০ এমএএইচ ব্যাটারি। দাম প্রায় ১০ হাজার রুপি।
4battery mitashi-play-thunderbolt
৪. মিতাশি থান্ডারবোল্ট প্লে : গেমিং স্মার্টফোনটির দাম প্রায় ১৩ হাজার রুপি। ৫ ইঞ্চি পর্দা, ১.২ গিগাহার্জ প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ৮ মেগাপিক্সেল স্মার্টফোনটিতে রয়েছে ৪,২০০ এমএএইচ ব্যাটারি।
৫. মাইক্রোম্যাক্স ক্যানভাস পাওয়ার : ৫ ইঞ্চি পর্দা, ১.৩ গিগাহার্জ কোয়ারড-কোর প্রসেসর, ৫১২ র‌্যামের স্মার্টফোনটির দাম পড়বে ৫ হাজার ৫০০ রুপি। এতে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি।
৬. ইনটেক্স একোয়া পাওয়ার : ৪,০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি পর্দা, অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট, ১.৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং ১ জিবি র‌্যাম।
৭. লাভা ফুয়েল ৬০ : দাম পড়বে ৯ হাজার ৫০০ রুপি। ৫ ইঞ্চি পর্দা, ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ১০ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি ৪,০০০ এমএএইচ।
৮. জোলো কিউ৩০০০ : ৫.৭ ইঞ্চি পর্দা, ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরার মোবাইলে রয়েছে ৪,০০০ এমএএইচ। দাম পড়বে প্রায় ১৫ হাজার রুপি।
৯. লেনোভো ভাইব জেড২ প্রো : ৬ ইঞ্চি পর্দা, ২.৫ গিগাহার্জ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর, ৩ জিবি র‌্যাম, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। দাম পড়বে ৩২ হাজার ৯৯৯ রুপি। এতে ব্যাটারি রয়েছে ৪,০০০ এমএএইচ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment