ভোঁজন রসিকদের জন্য নতুন একটি সেবা চালু করেছে গুগল। এই সেবার মাধ্যমে এখন থেকে ঘরে বসেই গুগলের মাধ্যমে রেস্তোরাতে খাবারের অর্ডার দিতে পারবে ব্যবহারকারীরা। স্মার্টফোনেও পাওয়া যাবে সেবাটি। তবে যুক্তরাষ্ট্রের বাইরে আপাতত এটি চালু হচ্ছে না বলে জানিয়েছে গুগল।
রেস্তোরাতে খাবার ফরমায়েশ দেয়ার সেবাটি পেতে হলে সার্চ ইঞ্জিন গুগলের 'প্লে অন অর্ডার' অপশনে যেতে হবে। তার পর এখান থেকে দিতে হবে নিজের পছন্দের খাবারের অর্ডার। আপাতত শুধু যুক্তরাষ্ট্রের সিমলেস, ইট২৪, বিয়ন্ডমেনু, গ্রুবহাব, মাইপিৎজা ডটকম এবং ডেলিভারি ডটকমের মত খাবার প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করেছে গুগল। তবে পর্যায়ক্রমে হোটেলের তালিকা আরো বৃদ্ধি করা হবে।
আগামীতে এ সেবাটি যুক্তরাষ্ট্র ছাড়াও বিভিন্ন দেশে চালু করতে কাজ করবে গুগল
No comments:
Post a Comment