সম্প্রতি বাংলাদেশের চলো টেকনোলজিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ট্যাক্সি ভাড়া করার নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে। যার মাধ্যমে ঘরে বসেই ভাড়া করা যাবে ট্যাক্সি ক্যাব। অ্যাপটির নাম রাখা হয়েছে 'চলো'। আর নিবন্ধনের মাধ্যমে এই অ্যাপ থেকে সেবা নেয়ার সুযোগ থাকছে সবার জন্যই।
ঢাকার বাইরে আপাতত অ্যাপটির সেবা পাওয়া যাচ্ছে না। তবে খুব শিগগিরই ঢাকার বাইরেও এটির সেবা বিস্তৃত করা হবে। সেবাটি পেতে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে অ্যাপটি বিনামুল্যে ডাউনলোড করে নিজের মোবাইলে নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধিত না হয়ে কেউ এটি থেকে সেবা গ্রহণ করতে পারবে না। গাড়ির চালক এবং যাত্রী উভয়ের জন্য এই শর্ত প্রযোজ্য থাকবে বলে জানিয়েছেন চলো টেকনোলজির নির্বাহী প্রধান দেওয়ান শুভ। এতে করে যাত্রী এবং গাড়ি চালক একে অপরকে সহজেই চিনে নিতে পারবে। এবং এ ক্ষেত্র্রে কারো নিরাপত্তাও বিঘ্নিত হবার ভয় থাকবে না।
No comments:
Post a Comment