মাত্র ৩৫ ডলারেই এবার পাওয়া যাবে
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের উইন্ডোজ পিসি। আর
এটি সম্ভব হবে ক্রেডিট কার্ড আকারের রাস্পবেরি পাই কম্পিউটার বোর্ডের
সাহায্যে। সম্প্রতি রাস্পবেরি পাই টু সংস্করণ বাজারে এসেছে, যেখানে
মাইক্রোসফট যৌথভাবে কম দামে কম্পিউটার দেওয়ার এ কার্যক্রমে কাজ করছে। ২০১২
সালে কম দামে কম্পিউটার সুবিধা সবার কাছে পৌঁছে দিতে রাস্পবেরি পাই নামের
কম্পিউটার বোর্ড বাজারে ছাড়ে রাস্পবেরি ফাই ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির
প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্যান আপটন বলেন, এবারের সংস্করণে আগের চেয়ে
উন্নত প্রযুক্তিসুবিধা যুক্ত করা হয়েছে। যাতে করে আরও একাধিক যন্ত্র
সমর্থন করতে পারে রাস্পবেরি পাই।
মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ এবার রাস্পবেরি পাই টু সংস্করণ সমর্থন করবে। এর ফলে এর সাহায্যে মাত্র ৩৫ ডলারেই উইন্ডোজচালিত কম্পিউটার পাবেন ব্যবহারকারীরা। চলতি বছরের শেষ দিকেই ৩৫ ডলারের উইন্ডোজ পিসি বাজারে আনতে পারবে বলে আশাবাদী মাইক্রোসফট।
এবারের নতুন এ সংস্করণটি একই সঙ্গে পিসি, ট্যাবলেট, স্মার্টফোন এমনকি রাস্পবেরি পাই টুর মতো কম্পিউটার বোর্ডচালিত যন্ত্রেও চলবে উইন্ডোজ ১০। এ ছাড়া রাস্পবেরি পাইটুতে যুক্ত হয়েছে কোয়াডকোর এআরএম কোর্টেক্স এ-সেভেন প্রসেসর-সুবিধা ও এক গিগবাইটের র্যাম। এতে এআরএমভি৭ র্যাম সুবিধা থাকায় লিনাক্স এবং উইন্ডোজ ১০ সহজেই চলবে।
কম খরচে কম্পিউটার সহজে ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে বিশ্বসেরা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে ইতিমধ্যে খরচ কমিয়ে আনতে বিশেষ কম্পিউটার বোর্ড তৈরি করে সাড়া জাগিয়েছে রাস্পবেরি পাই। এবার এর সঙ্গে যুক্ত হলো মাইক্রোসফট।
—দ্য ভার্জ ও রাস্পবেরি পাই অবলম্বনে কাজী আলম

No comments:
Post a Comment