Tuesday, February 10, 2015

ফেক আইডি নিষিদ্ধ

social-media-sites 
ইন্টারনেট ব্যবহারের নিয়মকে আরও জোরদার করা হয়েছে জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ চীনে। সেখানে ‘ওবামা’, ‘পুতিন’ এর মতো ব্যক্তিদের নাম ব্যবহার করে মাইক্রোব্লগ, ম্যাসেজিং সার্ভিস, অনলাইন ডিসকাশন ফোরাম, নিউজ কমেন্ট সেকশনসহ ফেসবুক, টুইটারের মতো সব ধরনের সামাজিক যোগাযোগ সাইটে ফেক অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হয়েছে।
এ নিষেধের ফলে এখন থেকে আর কেউ বিদ্বেষপূর্ণ ও অশ্লীল বিষয়কে ইস্যু করে অন্য কারও নামে ফেক আইডি খুলতে পারবে না।
সাইবার অ্যাডমিনিসট্রেশন অব চায়না (সিএসই) জানিয়েছে, সরকারি সংস্থা, কর্মকর্তা এবং সেলিব্রেটিদের নাম ব্যবহার করে চীনে ফেক অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়মে বলা হয়েছে, ধর্ম বা অশ্লীল বিষয় রচনা করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করা যাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তায় ক্ষতির কারণ হবে- এমন কোনো আইডি খোলা যাবে না।
একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষা, তাদের জন্য অনলাইনে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চীন ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে শীর্ষে রয়েছে; যেখানে প্রায় ৬৫ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এদের বেশিরভাগই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে।
উল্লেখ, শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দেশেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে এই ভুয়া আইডির সংখ্যা। যেমন একজন প্রিয়াঙ্কাকে ফেসবুকে সার্চ দিলে তার নামে একাধিক ফেক আইডি পাওয়া যায়।

No comments:

Post a Comment