Tuesday, February 10, 2015

অ্যাপ চেনাবে বন্ধু

app
 বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি … হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানে প্রকৃত বন্ধু চিনে তার বিশ্বাসের মূল্য দেওয়ার আহ্বান রয়েছে।
তবে কে প্রকৃত বন্ধু তা অনেক সময় হয়তো আমাদের জানার বাইরেই থেকে যায়। আবার কোনো বন্ধু গোপনে ক্ষতি করলেও তা অনেক সময় ধরা যায় না। এমন সমস্যার সমাধান দিতে এগিয়ে এসেছে প্রযুক্তি।
প্রকৃত বন্ধু চেনাতে লরেন ম্যাকার্থি ও কাইল ম্যাকডোনাল্ড একটি অ্যাপ তৈরি করেছেন। pplkpr নামের এই মোবাইল অ্যাপ একটি রিস্ট ব্যান্ডের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত থাকবে; যা ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং তার গতি পরিবর্তন মাপবে।
এর মাধ্যমে কোন বন্ধুকে দেখলে কেমন অনুভূতি হয় তা জানাবে অ্যাপটি। অর্থাৎ কোন বন্ধুকে দেখলে ভালো লাগে, কোন বন্ধুকে দেখলে খারাপ লাগে আর কোন বন্ধুর সঙ্গে দীর্ঘ দিন সম্পর্ক রাখা যায় তাও জানিয়ে দেবে অ্যাপটি।
যুক্তরাষ্ট্রের কার্নেগী মেলন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর এই অ্যাপের কার্যকরিতা পরীক্ষা করা হয়েছে। এদের অনেকে বলেছেন, অ্যাপটি বেশ কার্যকর। এই অ্যাপের মাধ্যমে ভালো বন্ধু এবং খারাপ বন্ধু চেনা সহজ হয়েছে।

No comments:

Post a Comment