Friday, February 6, 2015

হোয়াটসঅ্যাপে নিরাপত্তা বিপর্যয়


নিরাপত্তাহীনতায় ভুগছে ইনস্ট্যান্ট মেসেজিংয়ে শীর্ষস্থানীয় অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। সাম্প্রতিক এক বিশেষজ্ঞরা জানানহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি চাইলেই দেখতে পারছেন অপরিচিতরা। শুধু বন্ধুদের জন্যে এসব ছবি উন্মুক্ত হবে বলে নির্দেশনা দিলেও একটি বাগের কারণে তা কাজ করছে না।
হোয়াটসঅ্যাপের এই সমস্যাটি শনাক্ত করেছেন ১৭ বছর বয়সী এক নিরাপত্তাবিষয়ক এক্সপার্ট ইন্দ্রজিত ভূইয়া। তার ধারণা, নতুন ওয়েব ইন্টারফেসের সঙ্গে স্মার্টফোন পরিপূর্ণভাবে সিনক্রোনাইজড না হওয়ার কারণে এ সমস্যা হচ্ছে।
নিজের প্রোফাইলের ছবি শুধুমাত্র বন্ধুরা দেখতে পারবেন- এমন অপশন দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। কিন্তু বাগের কারণে যেকোনো মানুষই অন্যের ছবি দেখতে পারছেন। এমনকি প্রোফাইল থেকে ছবি মুছে ফেললেও তা দেখা যাচ্ছে ইন্টারনেটে।
নিরাপত্তাবিষয়ক একটি ব্লগ সাইটে বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলে লিখেছেন, যদিও এটা নিরাপত্তা বিষয়ে সবচেয়ে বড় বিপর্যয় নয়, তারপরও নিরাপত্তাব্যবস্থা নষ্ট হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের ছবিগুলোকে গোপন রাখতে চান এবং যাকে দেখানোর ইচ্ছে তাকেই দেখাতে চান। এ ব্যবস্থাও রেখেছে হোয়াসটঅ্যাপ। তাই এখন দ্রুত এর সমাধান করতে হবে।
এ বছরের ২১ জানুয়ারি কম্পিউটারে এসেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি সম্প্রতি তারা নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন এর নতুন ব্যবস্থাও দেখিয়েছে। এর মাঝে এই বিপর্যয়ে বেশি শঙ্কিত ব্যবহারকারীরা। সূত্র : ইন্ডিয়া টুডে

No comments:

Post a Comment