Saturday, January 31, 2015

বহনযোগ্য চার্জার


স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের ব্যাটারি চার্জ করার জন্য অ্যাপাসারের নতুন দুটি বহনযোগ্য চার্জার বাজারে পাওয়া যাচ্ছে। দুটিই ওজনে হালকা। এগুলোতে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অ্যাপাসারের বি-৫১০ পাওয়ার ব্যাংক দিয়ে একটি স্মার্টফোনকে তিনবার পুরো চার্জ দেওয়া যায়। এর শক্তি ধারণক্ষমতা পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার। বি-৫২০ পাওয়ার ব্যাংকের শক্তি ধারণক্ষমতা ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার। এটি দিয়ে ট্যাবও চার্জ করা যাবে। বি-৫১০–এর দাম ১ হাজার ৮৫০ টাকা এবং বি-৫২০ ২ হাজার ৯০০ টাকা। এনেছে কম্পিউটার সোর্স। —বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment