Wednesday, May 13, 2015

রবি ইন্টারনেটে দ্বিগুণ বোনাস


ইন্টারনেট ব্যবহারের উপর ডাবল বোনাস অফার চালু করছে  মোবাইল অপারেটর রবি। এই অফার চলাকালীন রবির প্রিপ্রেইড গ্রাহকরা ১০০ ভাগ বোনাস হিসেবে ১ জিবি ডাটা প্যাক ক্রয়ে ১জিবি এবং ২ জিবি ডাটাপ্যাক ক্রয়ে ২ জিবি বোনাস হিসেবে পাবেন। 
ডাবল বোনাসের আওতায় শুধু ১ জিবি এবং ২ জিবি ডাটা প্যাকেজকে রাখা হয়েছে। এটি ক্রয় করতে রবি গ্রাহকদের ১জিবির জন্য ৩১৬ টাকা এবং ২ জিবির জন্য ৩৯৯ টাকা গুনতে হবে। দুটি প্যাকেজেই মেয়াদ থাকবে পূর্ণ একমাস। ক্রয়কৃত ইন্টারনেট দিনরাত ২৪ ঘন্টা বিনা শর্তে ব্যবহার করতে পারবে গ্রাহকরা। এবং প্রাপ্ত ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করতে হবে *৮৪৪৪*৮৮# নাম্বারে।

No comments:

Post a Comment