বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদুৎ
শক্তির যোগান দিতে নতুন ব্যাটারি তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন বৈদ্যুতিক
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মটরস। পরিকল্পনা অনুযায়ী চলতি গ্রীষ্মেই
যুক্তরাষ্ট্রে ডিভাইসটির সরবরাহ শুরু করবে টেসলা।
টেসলা মটরস নতুন এই ব্যাটারি উৎপাদনের মাধ্যমে বৈদ্যুতিক
যান তৈরির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্র প্রসারের চেষ্টা করছে বলে জানিয়েছে বিবিসি।
নতুন ব্যাটারিগুলো সৌরশক্তি মজুদ করে রাখার মাধ্যমে বিদ্যুৎ
বিভ্রাটের সময় বিকল্প উৎস হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন
মাস্ক। ডিভাইসটি মূলত পাওয়ার
গ্রিডের উপর নির্ভরশীলতা কমাবে এবং প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ
শক্তির যোগান দিতে পারবে।
টেসলার নতুন এই পণ্য পুরো পৃথিবীতে শক্তির প্রচলিত উৎসের
দৃশ্যপটে পরিবর্তন আনতে পারে বলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আয়োজিত এক
সম্মেলনে বলেন টেসলা প্রধান।
লিথিয়াম আয়ননির্ভর ব্যাটারি সিস্টেমটির নাম দেওয়া হয়েছে
‘পাওয়ার ওয়াল’। ৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন ক্ষমতার পাওয়ার ওয়ালের দাম
নির্ধারণ করা হয়েছে তিন হাজার মার্কিন ডলার এবং ১০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন
হলে ডিভাইসটি কিনতে খরচ হবে তিন হাজার পাঁচশ’ ডলার।

No comments:
Post a Comment