Sunday, March 22, 2015

এইচটিসির প্রধান নির্বাহী শের ওয়াং

শের ওয়াংশের ওয়াং
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসি করপোরেশন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা শের ওয়াংকে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দিয়েছে। ২০ মার্চ এক বিবৃতিতে এইচটিসি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
এইচটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা পিটার চাউয়ের জায়গায় আসবেন ওয়াং আর পিটার চাউ এইচটিসির ভবিষ্যৎ প্রবৃদ্ধির বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব নেবেন। বর্তমানে শক্তিশালী কনজুমার ব্র্যান্ড হিসেবে বাজারে পিছিয়ে পড়ছে এইচটিসি। ব্র্যান্ডটিকে আরও সামনে এগিয়ে নেবেন চাউ। তিনি এইচটিসি ফিউচার ডেভেলপমেন্ট ল্যাবের অধীনে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগটির নেতৃত্ব দেবেন।
বাজার বিশ্লেষকেরা বলছেন, তাইওয়ানের শীর্ষ ব্র্যান্ড হিসেবে একসময় স্মার্টফোনের বাজারে রাজত্ব করলেও বর্তমানে স্মার্টফোন বাজারে নানা পণ্যের ভিড়ে এইচটিসি জায়গা হারাচ্ছে। এইচটিসির এম ৮ এর মতো পণ্যগুলো সমালোচকদের সন্তুষ্ট করলেও গ্রাহক টানতে পারছে না

No comments:

Post a Comment