বার্সেলোনায় ওয়াল্ড মোবাইল
কংগ্রেসে এইসটিসি ওয়ান এম৯ স্মার্টফোনটি উদ্বোধন করল এইচটিসি। নতুন এই
ফ্ল্যাগশিপ ফোনটি তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা এইসটিসি মার্চের
মাঝামাঝি নাগাদ বাজারে ছাড়তে পারবে বলে জানিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি
জানিয়েছে এনডিটিভি।
এইসটিসি ওয়ান এম৯ সেটটিতে থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ডুয়াল এলইডি ফ্ল্যাশসমৃদ্ধ এ ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ডিং সম্ভব। এইসটিসি এম ৮ এ যে ৪ মেগাপিক্সেল আল্ট্রাপিক্সেল ক্যামেরা ছিল তা আর থাকছে না। আল্ট্রাপিক্সেল এইসটিসি’র বানানো নতুন প্রযুক্তি যাতে বড় একক পিক্সেল ব্যাবহার করা হয় যার ফলে ছবির নয়েজ কমে যায়। স্মার্টফোনটির সামনে থাকছে ৪ মেগাপিক্সেল ক্যামেরা।
নতুন এম৯ দেখতে অনেকটা এম৮-এর মতোই হবে। এতে রয়েছে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৮১০ প্রসেসর। এবং আরও থাকছে নতুন এইসটিসি সেন্স স্কিন।
স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। এ ছাড়াও রয়েছে প্রতিষ্ঠানটির সেন্স ৭ ইউআই অন টপ প্রযুক্তি।
স্মার্টফোনটির স্ক্রিন হিসেবে রয়েছে ৫ ইঞ্চি ফুল-এইচডি (১০৮০ বাই ১৯২০ পিক্সেল)। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এ ছাড়াও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এতে ১২৮ জিবি মেমোরি সংযোজন সম্ভব।
এইচটিসির অন্য ফোনগুলোর চেয়েও এর সাউন্ড উন্নতমানের হবে। কারণ এতে রয়েছে ডুয়াল ফ্রন্ট ফেসিং স্পিকার ও বুমসাউন্ড। এ ছাড়াও রয়েছে ডলবি অডিও ও ৫.১ চ্যানেল ডলসি সাউন্ড সিমুলেশন ব্যবস্থা। ২৪ বিট হাই ডেফিনিশন সাউন্ডও সাপোর্ট করে এটি। স্মার্টফোনটির দাম এখনও প্রকাশ করেনি এইচটিসি।

No comments:
Post a Comment