Saturday, March 7, 2015

এবার আপনি নিজেই লোগো তৈরী করুন আর হয়ে যান লোগো মাষ্টার।

আমরা অনেকেই প্রতিষ্ঠান বা ওয়েব সাইটের লোগো তৈরী করতে অন্যের সাহায্য নিই। এখন আপনি নিজেই লোগো তৈরী করতে পারবেন। আপনি EximiousSoft Logo Designer এই সফটওয়ার দিয়ে লোগো তৈরী করুন আর হয়ে যান লোগো মাষ্টার।  প্রথমে এখান থেকে Eximious Soft Logo Designer সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। সেটআপ করুন।
এবার আসুন কিছু টুলবার ও টুলস এর সাথে পরিচিত হয়ে নিই ।
প্রত্যেকটি সফটওয়ারের ভিন্ন ভিন্ন অংশ থাকে। এই সফটওয়্যারের বেশ কিছু অংশে ভাগ করা আছে যেমন-
Eximioussoft Logo Designer
১। মেইন রিবন বার (Main Ribbon Bar) – এখানে আপনার কাজের যত টুলবার পাবেন ।
২। সিম্বল লিস্ট (Symbols List ) – এখানে আপনি শেপ, সিম্বল, টেমপ্লেট আছে। আপনি এখান থেকে পছন্দ মত আপনার লোগোকে এডিট করতে পারবেন।
৩। ডিজাইন এরিয়া (Design Area) – এখানে আপনি  লোগোকে ডিজাইন এবং মডিফাই করতে পারবেন।
৪। প্রপারর্টিজ বার (Properties Bar) – এখান থেকে কালার, সিলেক্ট, শ্যাডো ইত্যাদি দিতে পারবেন।
Eximious Soft logo Design

  • Select Tool – এর মাধ্যমে আপনার পছন্দনুযায়ী EximiousSoft Logo Designer সফট এর  মেইন রিবন বার থেকে লোগো, শেপগুলিকে সিলেক্ট, সাইজ এবং ঘুরিয়ে নিতে পারেন।
  • Text T0- এখান থেকে আপনি লোগেতে যে লেখা দিতে চান, এড টেক্স থেকে তা দিতে পারেন।
  • Add Image – লোগোতে ছবি দিতে পারবেন।
  • Custom Shape Tool – কাষ্টম শেপ টুল থেকে আপনি আকৃতি গঠন করতে পারবেন। আকৃতি তৈরী করতে প্রথমে কাস্টম শেপ এ  ক্লিক করুন এবং আপনার ডিজাইন এরিয়াতে প্রথম পয়েন্ট থেকে শুরু করে আকৃতি তৈরী পূর্বক  আবার প্রথম পয়েন্টে ডাবল ক্লিক করলে আকৃতি তৈরী হয়ে যাবে।
  • Move Anchor – এর মাধ্যমে আপনি আকৃতির পরিবর্তন করতে পারবেন। যেমন – নিচের এই চিত্রটি ।
  • Add Anchor – আপনার তৈরীকৃত শেপ বা আকৃতি বাড়াতে চান সেক্ষেত্রে  Add Anchor ব্যবহার করতে পারেন।
  • Delete Anchor – আপনার তৈরীকৃত শেপ বা আকৃতি থেকে কোন অংশ বাদ দিতে চান সেক্ষেত্রে Delete Anchor এ ক্লিক করে আপনি বাদ দিতে পারেন।
  • Convert Anchor- আপনার লোগো, শেপ এর কোন অংশের আকৃতি পরিবর্তন করতে এই টুল ব্যবহার করতে পারেন। যেমন নিচের এই ছবিটা।
ডিজাইন টুলবার যে সব টুলস পাওয়া যাবে তা দেখে নিই
  1. Rectangle Tool – টুলটির মাধ্যমে আপনি কোন বক্স তৈরী করতে পারবেন।
  2. RoundRect Tool- এখান থেকেও বক্স তৈরী করতে পারবেন। তবে এর কোন গুলো গোলাকার হবে।
  3. Oval Tool – গোলাকার, বৃত্ত তৈরী করতে পারবেন ।
  4. Polygon Tool – এর মাধ্যমে বাকানো রেখা অঙ্কন করতে পারবেন।
  5. Star Tool – এর মাধ্যমে আপনি তারার আকৃতি অঙ্কন করতে পারবেন।
  6. Line Tool- এর মাধ্যমে আপনি সরল রেখা অঙ্কন করতে পারবেন।

ভিউ টুলবারে যা পাওয়া যাবে তা দেখে নিই
 Zoom Tool-  এখানে 2 টি টুলস আছে। একটি হল ডিজাইন এরিয়াতে যে পেজ আছে, সেটিকে বড় করা যাবে (zoom in)। আর একটি হল পেজ ছোট করা যাবে (zoom out)।
Undo & Redo – লোগো তৈরী করতে যদি ভুল হয়, আনডু করে আপনি পূর্বের অবস্থায় যেতে পারবেন এবং রিডু করে ভুল অংশে ফিরে যেতে পারবেন।
এতক্ষন আমরা টুলবার ও টুলস এর সাথে পরিচিত হলাম। তাহলে এখন থেকেই লোগো তৈরী করা শুরু করে দিন। লোগো তৈরী করুন আর হয়ে যান লোগো মাস্টার। যদি আপনার কোন রকম সমস্যা হয় তাহলে আমার থেকে বড় টিউটরিয়াল হচ্ছে সফটওয়্যার নিজেই। আপনাকে সাহায্য করবে সফটওয়্যারই। এজন্য আপনি স্রেফ কি বোর্ড্ থেকে F1 কি টা চাপলেই আপনার সামনে টিউটর হাজির। কি বিশ্বাস হচ্ছেনা? একবার চেপেই দেখেন । আর এখানেও যদি না পারেন তাহলে কমেন্ট বক্স তো আছে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

No comments:

Post a Comment