Friday, February 27, 2015

বাংলা নববর্ষে গুগল অনুবাদে যুক্ত হবে ১০ লাখ বাংলা শব্দ

google-logo
গুগল অনুবাদে ১০ লাখ বাংলা শব্দ অন্তর্ভূক্তির মাধ্যেম বাংলা নববর্ষ উদযাপন করার প্রত্যয় নিয়েছে গুগল ডেভলপার গ্রুপ বাংলার (জিডিজি বাংলা)। এরই অংশ হিসেবে সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে শুরু হয়েছে তিন দিনের ‘গুগল ট্রান্সলেশন এ-থন’ কার্যক্রম।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাকিম আরিফ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মো. আনোয়ারুস সালাম ও জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের প্রভাষক মাশরুর ইমতিয়াজ, শান্তা তাওহিদা, এসো ডট কমের সোশ্যাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. পলাশ হোসেন, জিডিজি বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট রাহিতুল ইসলাম রুয়েলসহ অনেকে।
মুনির হাসান বলেন, চলিত মাসে আমরা দুই লাখ শব্দ গুগল ট্রান্সলেটরে যোগ করার উদ্যোগ নিয়েছি। আমরা এ উদ্যোগকে আরো বাড়িয়ে নিতে চাই। এরই অংশ হিসেবে নববর্ষের মধ্যে আমরা এ সংখ্যাটি ১০ লাখ নিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে কিভাবে গুগল ট্রান্সলেশনে বাংলা যোগ করা যায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস।
গত ডিসেম্বর মাসে ‘সীমানা ছাড়িয়ে বাংলা’ শ্লোগানে ইন্টারনেটে বাংলা ভাষাকে ছাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে শুরু হয় বাংলার জন্য বিশেষ গুগল ডেভেলপারস্ গ্রুপ জিডিজি বাংলার কার্যক্রম। এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), এসো ডট কম এবং হাই-ফাই পাবলিক ডট কম। আগ্রহীরা জিডিজি বাংলার (http://goo.gl/WuXLKp) সঙ্গে যুক্ত হয়ে গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করে তুলতে পারবেন।

1 comment: