Thursday, February 26, 2015

এক্স ফোন ও ট্যাব আনছে গুগল


চলতি বছরের মে মাসে এক হাজার ২৫০ কোটি ডলারে মটোরোলা মোবিলিটি অংশ কিনেছিল গুগল। গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ও মটোরোলার যৌথ উদ্যোগে অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘এক্স’ ফোন ও ট্যাব আনছে প্রতিষ্ঠানটি।
গুগলের একটি সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল সম্প্রতি ইমেজ ও জেশ্চার রিকগনিশন সফটওয়্যার ডেভেলপার ভিউডেল নামের একটি প্রতিষ্ঠানকে কিনেছে। ভিউডেলের প্রযুক্তি যুক্ত হতে পারে এক্স ফোনে। ২০১৩ সালেই বাজারে আসবে গুগলের এক্সফোন।
গুগল ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, এক্স ফোন ও ট্যাব তৈরিতে গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ ইতিমধ্যে অর্থ বরাদ্দ করতে রাজি হয়েছেন।
প্রযুক্তি বিশ্লেষকেরা গুগলের ট্যাব ও স্মার্টফোন নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও গুগলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

No comments:

Post a Comment