এই সমস্ত হামলা প্রতিরোধ করার জন্য তারা আন্তর্জাতিক পুলিশি সংগঠন ইন্টারপোল ও ইউরোপোলের সাথে কাজ করছে বলেও জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, ইউক্রেন ও কানাডাসহ প্রায় ৩০ টি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এই হামলার শিকার হয়েছে।
ইন্টারপোলের ডিজিটাল ক্রাইম সেন্টারের ডিরেক্টর সঞ্জয় ভার্মানি বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, হামলাগুলো থেকে এটা আবারো প্রমাণিত হল যে সিস্টেমে সামান্যতম দুর্বলতা থাকলেও সেটাকে ব্যবহার করে হামলা হতে পারে।’ হ্যাকাররা প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কে প্রথমে ভাইরাসের মাধ্যমে হামলা চালায়। বিভিন্ন ম্যালওয়ারের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলোর মনিটরে চলমান কার্যকলাপের ওপরও নজর রাখার চেষ্টা করে হ্যাকাররা। সূত্র: বিবিসি

No comments:
Post a Comment