ইয়াহু সম্প্রতি অ্যাপ তৈরির প্ল্যাটফর্ম তৈরির জন্য ফ্লারি অ্যানালাইটিকস ও অ্যাপ মার্কেটিং প্রতিষ্ঠান দুটি অধিগ্রহণ করেছে। এই দুটি সেবাকে একত্র করে মোবাইল অ্যাপ তৈরির নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইয়াহু কর্তৃপক্ষের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ‘অ্যাডস ইন ডেভস ক্লথিং’ পরিকল্পনার মাধ্যমে অ্যাপ নির্মাতাদের অ্যাপ হোস্টিং ও বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ দেবে ইয়াহু।
১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক সম্মেলনে ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার বলেছেন, আজ উদ্ভাবনী, ইতিহাস বদলে দেওয়ার অ্যাপ্লিকেশন তৈরির সময়। ইয়াহু মোবাইল যে শখের বসে যাত্রা শুরু করেছিল এখন তা বিরাট ব্যবসায় পরিণত হয়েছে।
No comments:
Post a Comment