ল্যাপটপ কেনা কোনো সহজ কাজ নয়। কারণ বাজারে রয়েছে বহু
ব্র্যান্ডের বিভিন্ন দামের ল্যাপটপ। এসব ল্যাপটপ থেকে আপনার প্রয়োজনীয় কাজের
উপযোগী কোনটি তা কিভাবে জানবেন? এজন্য এ
লেখায় দেওয়া বাজারের সেরা কিছু ল্যাপটপ দেখে নিন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস
ইনসাইডার।
১. ম্যাকবুক এয়ার
অসাধারণ ডিজাইন, অত্যন্ত পাতলা ও হালকা এ ল্যাপটপটির নির্মাতা বিশ্বের অন্যতম সেরা
প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান অ্যাপল। এর চেহারাই শুধু সুন্দর নয়, কাজেও এটি সেরা। এতে রয়েছে দীর্ঘ ব্যাটারি লাইফ (প্রায় ১০ ঘণ্টা)। তবে
ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। আর সে হিসাবে দামের সঙ্গে সঙ্গে পারফর্মেন্স পেতে
চাইলে ম্যাকবুকের জুড়ি নেই।
২. ম্যাকবুক প্রো
অ্যাপলের আরও একটি ল্যাপটপের মডেল বিভিন্ন নজরকাড়া ফিচারের
কারণে এ তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে। ম্যাকবুক প্রো নামে এ মডেলটিতে রয়েছে রেটিনা
ডিসপ্লেযুক্ত উন্নত স্ক্রিন, দ্রুতগতির
প্রসেসর ও উন্নতমানের গ্রাফিক্স প্রযুক্তি। এ ছাড়াও রয়েছে থান্ডারবোল্ট পোর্ট ও
এইচডিএমআই সুবিধা। আর এ মডেলের ল্যাপটপের দামও এ কারণে সবচেয়ে বেশি।
৩. ডেল এক্সপিএস ১৩
অনেকটা অ্যাপলের ম্যাকবুক এয়ারের মতো পোর্টেবল হলেও এটি
অ্যাপলের পণ্যের তুলনায় দামের দিক দিয়ে কিছুটা কম। এতে রয়েছে ৩,২০০ বাই ১,৮০০ রেজুলিশনের টাচস্ক্রিন। এতে
রয়েছে ১২ ঘণ্টা ব্যাটারি লাইফ।
৪. লেনোভো থিংকপ্যাড এক্স২৪০
ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য এটি অন্যতম সেরা ল্যাপটপ। ওজন
সামান্য বেশি হলেও এর কিবোর্ড ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাজনক।
বিভিন্ন কনফিগারেশনে এ মডেলের ল্যাপটপটি পাওয়া যায়। এমনকি এতে দুটি পৃথক ব্যাটারি
সংযোগের ব্যবস্থাও রয়েছে, ফলে এ চার্জে এটি
১৫ ঘণ্টা পর্যন্ত চলে। ল্যাপটপটির স্ক্রিন রেজুলিশন ১,৩৬৬
বাই ৭৬৮, যা কিছুটা কম বলেই মনে করছেন অনেক সমালোচক।
৫. তোশিবা ক্রোমবুক ২
কমদামে মানসম্মত ল্যাপটপ কিনতে হলে তোশিবার নতুন মডেলের
ক্রোমবুক ২-এর জুড়ি নেই। এর রয়েছে সুন্দর স্ক্রিন, দারুণ ব্যাটারি লাইফ ও মানসম্মত ডিজাইন। হালকা কাজের জন্য এটি হতে পারে
সবচেয়ে ভালো পছন্দ।
৬. ডেল ইন্সপায়রন
দীর্ঘ ব্যাটারি লাইফ ও পরিষ্কার স্ক্রিনের ল্যাপটপ বলতে ডেল
ইন্সপায়রন ১৭ ৫০০০ সিরিজের ল্যাপটপের জুড়ি নেই। বিশেষজ্ঞরা বলছেন এ ল্যাপটপ
স্থিতিশীল পারফর্মেন্স ও দীর্ঘ ব্যাটারির পাশাপাশি দামেও কম। অ্যালুমিনিয়াম বডির এ
ল্যাপটপটি দেখতেও সুন্দর। এর একটি টাচস্ক্রিন মডেলও রয়েছে।
৭. এইচপি স্ট্রিম
মানসম্মত ল্যাপটপের মধ্যে সবচেয়ে কমদামি বলতে ‘এইচপি স্ট্রিম’ মডেলটি বিবেচনা করা যায়।
ল্যাপটপটির সঙ্গে উইন্ডোজ অফিসের লাইসেন্স করা অরিজিনাল ভার্সন এক বছর সম্পূর্ণ
বিনামূল্যে ব্যবহার করা যাবে। এর ব্যাটারি চলবে সারাদিন। আবার ওজনেও হালকা। তবে
ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি ও স্ক্রিন কিছুটা দুর্বল বলে ব্যবহারকারীদের মত।
৮. এসার ক্রোমবুক
এসারের ১৩ ইঞ্চি ক্রোমবুকের মানের তুলনায় দাম খুবই কম। এতে
রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ১০৮০পি ফুল এইচডি স্ক্রিন।
৯. আসুস ROG G751JT গেমিং ল্যাপটপ
গেমিং ল্যাপটপ বলতে যা বোঝায় তা এই ল্যাপটপটিতে রয়েছে। তবে
ল্যাপটপটির দামও অনেক। এতে রয়েছে সবচেয়ে ভালো হার্ডওয়্যারের সমন্বয়। এর স্ক্রিন ও কিবোর্ডও
অসাধারণ।
১০. লেনোভো ইয়োগা ৩ প্রো
সুপার ফ্লেক্সিবল ল্যাপটপ বলতে ‘লেনোভো ইয়োগা ৩ প্রো’ যে কারো পছন্দ হবে। এটি
প্রতিষ্ঠানটির সবচেয়ে হালকা ও পাতলা ল্যাপটপ। এর স্ক্রিন যেমন স্বচ্ছ তেমন ডিজাইনও
অসাধারণ। তবে সমস্যার মধ্যে রয়েছে ব্যাটারি লাইফ। কারণ এর ব্যাটারি লাইফ কিছুটা
কম।
No comments:
Post a Comment